বিএনপির সমাবেশ কর্মসূচি ঘোষণা

২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ PM
আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানায় বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, চাল, ডাল, জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ মোট পাঁচজন হত্যার প্রতিবাদে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলটি।

আরও পড়ুন: ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

তারা বলছে, ৮ অক্টোবর চট্টগ্রামে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে।

এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সভায় পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬