নৌকা ডুবিতে মৃত্যু, জীবনের মূল্য ২০ হাজার!

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ PM
নৌকাডুবিতে ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে

নৌকাডুবিতে ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে © সংগৃহীত

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃত ২৪ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।  

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে এ ঘোষণা দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।

এছাড়া এ ঘটনায় আহতদের পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।

এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬