৩ বছর হলে ভূমি অফিসের কর্মচারীদের বদলির নির্দেশ

২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ PM
ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্য জায়গায় বদলির নির্দেশ

ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্য জায়গায় বদলির নির্দেশ © সংগৃহীত

সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীন বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসে কর্মকাল তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্য জায়গায় বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, একাদশ জাতীয় সংসদের ‘ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ কর্মচারীদের বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করা হয়।

আরও পড়ুন: জাতিসংঘের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

ডিসিদের কাছে পাঠানো নির্দেশনায় সংসদীয় কমিটির সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, এমতাবস্থায়, একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীনস্থ বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের কর্মকাল তিন বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

এর আগে, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী- একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলি নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়। মূলত দুর্নীতির প্রবণতা রোধে কোনো কর্মচারীকে একই ভূমি অফিসে দীর্ঘদিন রাখা হয় না।

গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
close