আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ PM
আবু হেনা রনি

আবু হেনা রনি © সংগৃহীত

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও জিল্লুর রহমানের শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান ।

ডা. সামন্ত লাল জানান, কাল (শনিবার) তাদের ড্রেসিং করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের কেবিনে স্থানান্তর করা হবে কি না। তবে আশা করছি, তাদের কেবিনে স্থানান্তর করা যাবে। বর্তমানে তারা এইচডিওতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) চিকিৎসাধীন।

আরও পড়ুন: শেকৃবির হল থেকে ৬ মাদকসেবী আটক

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আমি রনি ও জিল্লুরের সঙ্গে দেখা করেছি। তারা এখন নিজে থেকেই খেতে পারছেন। এখন অক্সিজেন দেওয়া ছাড়াই শ্বাস নিতে পারছেন। তবে সুস্থ হয়ে কবে বাসায় ফিরতে পারবেন এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলন। সেখানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন আবু হেনা রনিসহ পাঁচজন। দগ্ধ হওয়া বাকিরা হলেন: মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তবে কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের অবস্থা গুরুতর ছিল। তাই সেদিনই তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।

 

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬