পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

১৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৬ PM
পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে শিশুর মৃত্যু © প্রতীকী ছবি

পুকুরে ডুবে মৃত্যু হয়েছে মো. মাশরাফি (১২) নামে এক মাদ্রাসাছাত্রের। শনিবার (১৭ সেপ্টেম্বর) খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা জেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে মাশরাফি। সে ডুমুরিয়ার ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র ছিল। 

ডুমুরিয়া থানার উপপরিদর্শক মো. রমজান আলীর কাছ থেকে জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাদ্রাসা ছুটির পর অন্য শিক্ষার্থীদের সঙ্গে পুকুরে গোসলে নামে মাশরাফি। অন্য  শিক্ষার্থীরা গোসল শেষে মাদ্রাসা ও বাড়ি ফিরে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুনঃ ২ বছর আগে করা ডিজিটাল নিরাপত্তা মামলায় কারাগারে জবি শিক্ষার্থী

এরপর শনিবারও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে তার বাবা মাদ্রাসাসহ আত্মীয়দের বাড়িতে তাকে খুঁজতে শুরু করেন। সেদিন বিকেলে মাদ্রাসার পুকুরে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close