মিরপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ PM
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ © সংগৃহীত

রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টায় মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে এই ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী জোনের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধার মুখে পড়েন তারা। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠিপেটা করেন এবং ধাওয়া দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। এ ঘটনায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। পরে ধীরে-ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের তিনটি স্থান পরিবর্তন করে দুপুর ১টার দিকে মিরপুর-৬ রোডের কাঁচাবাজারের সামনে প্রশাসন মঞ্চ তৈরির অনুমতি দেয়। তখন আমরা মঞ্চ তৈরি কাজ শুরু করলে চারদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। তখন আমাদের নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তোলেন। এ ঘটনায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেকে পাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংঘর্ষের ঘটনায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি করে আমিনুল হক বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি, বরং বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি নিক্ষেপ করেছে।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬