বাংলাদেশ ব্যাংকের এডির প্রিলিমিনারি টেস্ট ২৮ অক্টোবর

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩১ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এর পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগের লক্ষ্যে গত ১০/০৫/২০১২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং-২৬/২০২২ এর সূত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীদের প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) আগামী ২৮/১০/২০২২ তারিখ শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ৪১তম বিসিএস লিখিতের ফল হতে পারে কাল

এতে আরও বলা হয়, পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সময় জানালেন এনট…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
  • ২২ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধ…
  • ২২ এপ্রিল ২০২৬
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬