ফুল তুলতে গিয়ে বজ্রপাতে তিন ভাই-বোনের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:১১ PM
শাপলা ফুল

শাপলা ফুল © ফাইল ছবি

মুন্সীগঞ্জের শাপলা ফুল কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বিলে এই ঘটনা ঘটে।

নিহত তিন শিশুর নাম রামিম, রবিউল ও সানজিদা। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার রামিম, রবিউল, সানজিদাসহ অপর এক শিশু বাড়ির পাশের বিলে শাপলা কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাত হলে চার শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: জাল সনদের মাধ্যমে বিএড স্কেল প্রাপ্তির অভিযোগ

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সবাই মৃত ছিল।

শিমুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, আমার এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে। এদের মধ্যে সানজিদা ও রামিম নানিবাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাতো ভাই ও বোন। অপর শিশু নিহত রবিউল সানজিদা ও রামিমের মামাতো ভাই। রবিউল ধামারণ গ্রামের মমিন আলীর ছেলে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close