এর আর রাহমানের কণ্ঠে জয় বাংলা, ভিডিও করলেন প্রধানমন্ত্রী

২৯ মার্চ ২০২২, ১১:২৯ PM
ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০ কনসার্ট

ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০ কনসার্ট © সংগৃহীত

আজকের রাতটা স্মরণীয় হয়ে থাকবে মিরপুরের জন্য। আর রাজধানীবাসী ভেসেছে সুরের লহরীতে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০ কনসার্টে গেয়েছেন কিংবদন্তির শিল্পী অস্কারজয়ী এ আর রাহমান। সঙ্গে ছিল তার সুর করা অনবদ্য সব গানের অনন্য পরিবেশনা। তবে শেষের দিকে এসে হাজারো দর্শককে অশ্রুসজল করলেন গীতিকবি জুলফিকার রাসেলের লেখা ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ গেয়ে।

গানটি শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এ আর রাহমান। বাংলাদেশের প্রতিও প্রকাশ করেন অকুণ্ঠ ভালোবাসা। এ সময় প্রেসিডেন্ট বক্স হতে মোবাইল ফোনে গানটির ভিডিও ধারণ করতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

এর পরই ‘আমার সোনার বাংলা, বলো জয় বঙ্গবন্ধু, বলো জয় জয় বাংলা’ গেয়ে আরেক দফা আবেগে ভাসান রাহমান। এ গানটিও জুলফিকার রাসেলের লেখা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিসিবির উদ্যোগে এ গান দুটি তৈরি হয়। 

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬