ভক্তদের জন্য সুখবর, বিটিএস কবে ফিরবে জানা গেল

২০ জুন ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১০:৩০ PM
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএসের সদস্যা

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএসের সদস্যা © ফাইল ফটো

বিটিএসের বিরতি কবে শেষ হবে—এ প্রশ্নে বিশ্বের অগণিত অনুরাগীর মনে চলছিল দীর্ঘদিনের জল্পনা। সেই জল্পনার অবসান ঘটাতে যাচ্ছে। ভক্তদের জন্য সুখবর, আগামী বছরের মার্চেই মঞ্চে ফিরছে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস।

ব্যান্ডটির মূল প্রতিষ্ঠান হাইব-এর বরাত দিয়ে কোরিয়া হেরাল্ড জানিয়েছে, সামরিক সেবা শেষে প্রস্তুতি নিয়ে আগামী বছরের মার্চে দলীয়ভাবে ফিরবে বিটিএস। ব্যান্ডের সদস্য আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক ইতিমধ্যেই তাদের সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন। সবশেষ সদস্য হিসেবে এই সপ্তাহেই ফিরছেন সুগা। ফলে পুরো দল আবার একসঙ্গে হচ্ছেন ২০২৫ সালের শেষ ভাগেই।

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে–হোপ, জিমিন, ভি ও জাংকুক। সর্বশেষ সদস্য হিসেবে শনিবার ফিরবেন সুগা। হাইবের এক কর্মকর্তা বলেছেন, ‘বিটিএস মার্চে ফিরবে।’ এ ছাড়া বিদেশি আরও দুটি সূত্রও বলেছে, নতুন বছরে বিটিএস পুরো দল নিয়ে কাজ শুরু করবে। একটি সূত্র জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে ফিরতে পারে ব্যান্ডটি।

হাইব আগেই জানিয়েছে, সামরিক সেবা শেষে সদস্যদের প্রস্তুতির জন্য সময় লাগবে। তাই দ্রুত নয়, একটু সময় নিয়েই ফিরবে বিটিএস।

বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগ হিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি। হাইবের আরেক গ্রুপ ‘টুমরো টুগেদার’ও আগামী বছরের মার্চে ফিরবে। তবে বিটিএস নাকি টুমরো টুগেদার—কোন ব্যান্ড আগে ফিরবে, তা এখনো জানা যায়নি। হাইবের আরেক গ্রুপ এনহাইপেন প্রথমে মার্চে ফেরার পরিকল্পনা করলেও বিটিএসের কারণে সেটা এগিয়ে জানুয়ারিতে নিয়ে এসেছে।

বিটিএস তারকা জিন ২৮ জুন থেকে তার একক কনসার্ট ট্যুর শুরু করতে যাচ্ছেন, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে বিটিএসের ফেরার সম্ভাবনা কম, তবে ভক্তদের জন্য প্রি-রিলিজ সিঙ্গেল বা অন্য কোনো চমক থাকতে পারে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬