এবার যেমন হবে ছায়ানটের বর্ষবরণ আয়োজন

১১ এপ্রিল ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪২ AM
ছায়ানটের বর্ষবরণ সম্পর্কে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা

ছায়ানটের বর্ষবরণ সম্পর্কে আলোকপাত করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা © সৌজন্যেপ্রাপ্ত

বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে এবার পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে। আজ শুক্রবার বিকেল চারটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। এবারে অনুষ্ঠানের মূলভাব ‘আমার মুক্তি আলোয় আলোয়’। সম্মিলিত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি দিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।

লিখিত বক্তব্য উপস্থাপন করে লাইসা আহমদ বলেন, ‘এবার ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।’

লাইসা আহমদ জানান, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে (সকাল ৬টা ১৫ মিনিটে) অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী। প্রায় দুই ঘণ্টার এ আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ডা. সারওয়ার আলী বলেন, ‘ছায়ানটের সভাপতি সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর দেখিয়ে যাওয়া পথ ধরে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি, তবেই তাঁর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।’

ছায়ানটের এই প্রভাতি অনুষ্ঠান কেবল নিছক এক দিনের জন্য বাঙালি হয়ে ওঠার বিষয় নয় বলে উল্লেখ করেন সারওয়ার আলী। তিনি বলেন, ছায়ানট মনে করে এই অনুষ্ঠানের গান ও পাঠের আবহের মধ্য দিয়ে প্রত্যেকের মনে বাঙালি জাতিসত্তার উন্মেষ হবে। সব কলুষতা দূর করে মানুষ হয়ে ওঠার সাধনায় প্রেরণা জোগাবে।

প্রশ্নোত্তর পর্বে পার্থ তানভীর নভেদ জানান, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা নিয়ে তাঁদের কোনো উদ্বেগ নেই। তাঁরা আশা করছেন, নির্বিঘ্নেই সব আয়োজন সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলন শেষে সমবেত কণ্ঠে ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’ গান দুটি পরিবেশন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence