বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ AM
বিটিভি ভবন

বিটিভি ভবন © সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিটিভি ভবনের সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে। 

জানা যায়, শুক্রবার দুপুরের পর থেকে রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর রাতে কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 

প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন,  বাংলাদেশ বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে।

এছাড়া সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর রাত ৯টার পর মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬