একই ভুল আর কতবার করবেন?

২৫ এপ্রিল ২০২০, ১২:২১ AM
ডক্টর তুহিন মালিক

ডক্টর তুহিন মালিক © ফাইল ফটো

সরকার আজকে দেশের গণপরিবহন বন্ধের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে। অথচ আগামী ২৬শে এপ্রিল থেকে গার্মেন্টস কারখানা খুলছে। বাধ্য হয়েই করোনার ঝুঁকি মাথায় নিয়ে দলে দলে গার্মেন্টস শ্রমিকরা চাকরী ও পেট বাঁচাতে ঢাকার দিকে ছুঁটে আসছে।

সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দুরত্ব বজায় রেখে অন্তত তিন ফুট দুরত্বে থাকতে বলা হলেও, মানুষের স্রোতে নৌ-পথে তিন ইঞ্চি দুরত্বও মানা যাচ্ছে না। দৌলতদিয়ায় নৌ-পুলিশরা পর্যন্ত হাজারো মানুষের স্রোত সামলাতে না পেরে নির্বিকার!

আপনারা এর আগে শ্রমিকদের পায়ে হেটে আসতে বাধ্য করেছিলেন! এখন কি আবারও শ্রমিকরা ঠিক একইভাবে পায়ে হেটেই আসবে?

গার্মেন্টস খুলবেন ভালো কথা; কিন্তু এতগুলো মানুষ কিভাবে কাজে যোগ দিবে তার ব্যবস্থাটা কোথায়? গণপরিবহন বন্ধ করে দিলেন, কিন্তু শ্রমিকদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করলেন না কেন?

একই ভুল আর কতবার করবেন? এবার তাহলে এই ভুলের দায়ভারটা কে নেবে? আগেই জানিয়ে দিন, প্রধানমন্ত্রীকে কে ভুল বুঝাচ্ছে?

দ্রুত সিদ্ধান্ত দিন।

লেখক: আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬