আমিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পক্ষে...

১৫ মার্চ ২০২০, ১২:৩৭ PM
রাজিব মাহমুদ

রাজিব মাহমুদ © ফাইল ফটো

করোনা ভাইরাস সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার পক্ষে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হলে বাতাসের চেয়ে দ্রুততম সময়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে।

তাছাড়া ও হলরুমগুলোতে একজন আক্রান্ত হলে সকল শিক্ষার্থীরা সহজে আক্রান্ত হবে। আক্রান্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসলে সেটি আরও বেশি ভয়াবহ হবে। তখন অনেকেই করোনা ভাইরাস বহন করে বাড়িতে যাবে। বিষয়টি এখনই গুরুত্বের সাথে বিবেচনা করার সময় এসেছে।

তাই শিক্ষামন্ত্রণালয়কে শীঘ্রই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে অনির্দিষ্টকালের জন্য সকল প্রতিষ্ঠান এখনই বন্ধ করা জরুরী।।

একইসঙ্গে আমরা করোনা ভাইরাস নিয়ে কোন ধরনের ট্রল করা থেকে বিরত থাকি। নিজেরা নিয়ম মেনে সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ থাকার পরামর্শ প্রদান করে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করি।

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ

হিফজ পড়া শেষে ঘুমাতে গিয়ে না ফেরার দেশে তাহসিন
  • ০৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৩ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় এক জালে ধরা পড়ল ৪০ কোরাল, ১ লাখ ৭১ হাজারে বিক্রি
  • ০৩ এপ্রিল ২০২৬
এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬