অধিভুক্তি বাতিল নয়, সমস্যার স্থায়ী সমাধান চাই

২৪ জুলাই ২০১৯, ০১:২৭ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঐতিহ্যবাহী সাত কলেজের পড়াশুনার মান উন্নয়নের জন্য ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। কিন্তু দুঃখের বিষয় আমাদের পড়াশুনার উন্নয়নের সম্ভাবনা থাকলে ও আমরা সেশন জোট, রেজাল্ট সমস্যা, বিলম্বে রেজাল্ট প্রকাশ, প্রশ্নপত্র প্রনয়নসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছি।

এমতাবস্থায় আমরা আমাদের সমস্যাদি নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে আমরা স্মারকলিপি প্রদান করি। তিনি আমাদের আশ্বস্থ করেছেন, যত দ্রুত সমস্যা সমাধান করা যায় তার ব্যবস্থা করবেন।

তাই আমরা চাই, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ভিসি স্যার আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে একটি স্থায়ী সমাধান করবে।আমাদের সমস্যাগুলোর মধ্যে রয়েছে-
★ আমরা অধিভুক্তি বাতিল চাই না, আমরা সমস্যার স্থায়ী সমাধান চাই।
★ আমাদের সাত কলেজের সমস্যা সমাধানে একটি স্থায়ী পদ্ধতি অনুসরণ করা।
★ সাত কলেজের জন্য একটি আলাদা একাডেমিক ভবন তৈরি করা যাতে এটা থেকে সবকিছু পরিচালিত হয়।
★ ৭ দিনের মধ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত করা এবং প্রতিটি কলেজে তা প্রেরণ করা।
★ প্রশ্নপত্র প্রণয়ন সাত কলেজের শিক্ষক দ্বারা পরিচালিত করা।
★উত্তরপত্র যাচাই ও রেজাল্ট প্রকাশ সাত কলেজের শিক্ষক দ্বারা প্রকাশ করা।
★ পরীক্ষার ৯০ দিনের মধ্যে একটি রেজাল্ট প্রকাশ করা।
★ প্রতিটি সেশনে ১ বছরের বেশি কালক্ষেপন না করা।
★ শিক্ষকদের প্রতিটি ক্লাস গুরুত্বের সাথে নিতে হবে।
★ নির্ভুলভাবে প্রতিটি সেশনের রেজাল্ট প্রকাশ করা।
★ সাত কলেজের আরো পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করা।
এসব দাবিগুলো মেনে নিয়ে আমাদের ২৫০০০০+ শিক্ষার্থীর পড়াশুনার সুযোগ করে দিন।

লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ

হামের ‘হাই রিস্ক হটস্পট’ ৩০ উপজেলা, কাল শুরু হচ্ছে জরুরি টি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
  • ০৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
ওষুধ কিনতে গিয়ে প্রেম, বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার দোকানে ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ওষুধ কিনতে গিয়ে প্রেম, বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার দোকানে ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
এনএসইউতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ০৪ এপ্রিল ২০২৬