বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:২২ PM
কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথিবৃন্দ

কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, অ্যাসোসিয়েশনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ জাতি গঠন এবং নতুন ক্রীড়া প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন মো. লিটন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (ফিরোজ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সংযুক্ত) মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও ঢাকা শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুল হক, ঝিনাইদহ জেলার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম আলমগীর, হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি মো. নূরুল ইসলাম, ঢাকা দিপালী যুব সংঘের সাধারণ সম্পাদক লায়ন শফিকুল আযম ভূইয়া সোয়েব, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির সেক্রেটারি শেখ রাসেল হাসান এবং হাইটেক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আহামাদুল কবির খাঁন, জিএম আব্দুল্লাহ, মো: এমদাদ উল্যাহ, যুগ্ন-সম্পাদক মো: মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ মো: মশিউর রহমান,  বরিশাল বিভাগীয় প্রতিনিধি আবুল হোসেন পলাশ, রংপুর বিভাগীয় প্রতিনিধি আবু ইয়াছিন মো: মাসুদ রানা, নিবাহী সদস্য নুরুন্নাহার বেগম, মো: খোরশেদ আলম, জেলা প্রতিনিধি আব্দুর রশিদ ডাবলু (জয়পুরহাট), মো: মাসুম (নরসিংদী), আইজ্যাক নিউটন (নড়াইল), আবু বকর হায়দার রিপন (রাজশাহী), মনিরুজ্জামান (ফরিদপুর), মোছা: দেলোয়ারা ইয়াসমিন (নরসিংদী), ফেরদৌস আলম শাহীন (গাজীপুর), মনির হোসেন (নরসিংদী), রাজিব দত্ত (নরসিংদী), শাখাওয়াত হোসেন (গাজীপুর), মহিবুল্লাহ (ঢাকা), এম এ জহিরুল ইসলাম (ঢাকা), জয়নাল আবেদীন (ঢাকা) সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9