কমিউনিটি ক্লিনিকে সেবার মান কতটুকু?

২৪ মার্চ ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
হাবিব আল মিসবাহ

হাবিব আল মিসবাহ © টিডিসি

বাংলাদেশ সরকারের অন্যতম সফল সামাজিক উদ্যোগগুলোর মধ্যে কমিউনিটি ক্লিনিক অন্যতম একটি। ১৯৯৮ সালে প্রাথমিক পর্যায়ে এটি চালু হলেও ২০০৯ সালে পুনরায় কার্যক্রম বেগবান হয়। লক্ষ্য ছিল গ্রামের দরিদ্র জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো এই ক্লিনিকগুলো কি সত্যিই সেই প্রত্যাশা পূরণ করতে পারছে?

সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করেছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা, মাতৃস্বাস্থ্য সেবা, শিশুদের টিকা প্রদান, সাধারণ রোগের ওষুধ সরবরাহ ইত্যাদি সেবা দেওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। কমিউনিটি ক্লিনিকে সাধারণত চিকিৎসক থাকেন না বরং দায়িত্বে থাকেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। অধিকাংশ সময় তারা নিয়মিত উপস্থিত হন না। ক্লিনিকগুলোর কার্যক্রম তদারকির জন্য নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা দুর্বল। ফলে অনিয়ম ও দায়িত্বহীনতা বেশি দেখা যায়। আবার যারা সেবা দেন তাদের দক্ষতা ও অভিজ্ঞতা সীমিত। জটিল রোগ তো দূরের কথা, অনেক সময় সাধারণ অসুস্থতারও সঠিক পরামর্শ রোগীরা পান না।

রয়েছে পর্যাপ্ত অবকাঠামো ও সরঞ্জামের অভাব। অনেক ক্লিনিকে পরীক্ষার সরঞ্জাম, নরমাল ডেলিভারি করার সুযোগ বা জরুরি সেবা নেই, ফলে এটি রোগীদের খুব বেশি সহায়তা করতে পারে না। সমস্যাগুলোর মধ্যে আরো একটি হলো সচেতনতার অভাব ও অনীহা। অনেক মানুষই জানেন না যে, কমিউনিটি ক্লিনিকে কী ধরনের সেবা পাওয়া যায়। আবার যারা যান তারাও পর্যাপ্ত সেবা না পেয়ে হতাশ হন এবং ভবিষ্যতে আর সেখানে যান না। ফলে মানসম্মত চিকিৎসার আশায় বাধ্য হয়ে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বেসরকারি হাসপাতালে ছুটেন।

সরকারের এই মহৎ উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়ন করা না হয় তাহলে এটি শুধু নামেই একটি স্বাস্থ্যসেবা প্রকল্প হয়ে থাকবে। দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য শুধু স্থাপনা নয় বরং কার্যকর ব্যবস্থাপনা ও গুণগত সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।

লেখক: হাবিব আল মিসবাহ, শিক্ষার্থী,
আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ইমেইল: [email protected]

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
৪৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন সাপ্লিমেন্টারিতে …
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950