বেশিরভাগ বঙ্গবাসী বিশ্বাস করেন— চরিত্র থাকে জননেন্দ্রিয়ে

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
কবীর সুমন

কবীর সুমন © সংগৃহীত

দীর্ঘকাল বেঁচে থেকে বুঝলাম বড্ড বেশিরভাগ বঙ্গভাষী বিশ্বাস করেন— চরিত্র থাকে জননেন্দ্রিয়ে। কোনও পুরুষ একাধিক মহিলার সঙ্গে শয়ন করলেই তার চরিত্র খারাপ। মহিলাদের বেলাতেও একই মাপকাঠি।

বড্ড বেশি বঙ্গভাষী আমায় ঘৃণা করেন, আমি একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে। বুঝেছি মূল জায়গাটা ঈর্ষা। তারাও চায়। পায় না। পেরে ওঠে না। তাই।

সেদিন দেখলাম তিনজন সনাতনধর্মীয় বঙ্গজ পুরুষনামধারী ফেসবুকে লিখেছেন, হাসপাতাল থেকে না ফিরলেই ভালো হত। আবার কতজনকে ধরেবেঁধে বিয়ে করবে কে জানে।

হাসপাতাল থেকে ফিরে এসেছি— বড়ই পরিতাপের বিষয়। যারা তা মনে করেন প্লিজ আশায় থাকুন। বুড়ো আবার ব্যামোয় পড়বে। কে বলতে পারে এবারে হয়তো পগার পার।

‘‘আগর ফিরদৌস ব-রুয়ে জমিনস্ত
হমিনস্তো হমিনস্তো হমিনস্ত’’

লেখক: সুরকার ও গীতিকার।

জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬