শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান

২২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধানকে শাস্তির আওতায় আনা হতে পারে। ৬ষ্ঠ এবং ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদা দেওয়ার কারণে শাস্তি পেতে পারেন তারা।

বুধবার (২২ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ভুল চাহিদার কারণে প্রায় ৩০০ শিক্ষক যোগদান পরবর্তী নানা জটিলতায় পড়েছেন। এসব শিক্ষককে আগামী সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হবে। এরপর ভুল চাহিদা দেওয়া প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে।

সূত্রের তথ্য বলছে, প্রতিষ্ঠান প্রধানদের শোকজের জবাব পাওয়ার পর তাদের বিষয়ে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে চিঠি পাঠাবে এনটিআরসিএ। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট অধিদপ্তর।

 নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভুল চাহিদা দেওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের শোকজ করা হবে। শোকজের জবাব পাওয়ার পর তাদের শাস্তির মুখোমুখি করা হতে পারে।’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬