কী ভয়ংকর দৃশ্য!

০৯ অক্টোবর ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ভিডিও থেকে

ভিডিও থেকে © সংগৃহীত

নিউজে সিসিটিভি ফুটেজ দেখলাম। চুয়াডাঙ্গায় এক ছাত্র তার শিক্ষকের গালে চড় মারছে। কারণ পরীক্ষার হলে শিক্ষক তার খাতা নিয়ে গেছে। কী ভয়ংকর দৃশ্য! বিষয়টি কল্পনা করতেও অস্বস্তি লাগে। কিন্তু চোখের সামনে দেখলাম। বাস্তব ঘটনা।

এখন মনে হয় পাঠ্যবইতে শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা নাই। বাদশাহ আলমগীর একদিন সকালে দেখলো তার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। আর শিক্ষক নিজের হাত দিয়ে পা পরিষ্কার করছে।

আরও পড়ুন: পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে ছাত্রের চড়-থাপ্পড়

এই দৃশ্য দেখে বাদশাহ শিক্ষককে তার কেল্লাতে ডাকলো। শিক্ষক ভাবলো তার শাস্তি হবে ভয়ংকর। কিন্তু বাদশাহ আলমগীর তাকে অবাক করে জানালো তার পুত্র বেয়াদবি করেছে। সে শুধু পানি ঢাললো, নিজ হাতে শিক্ষকের পা পরিষ্কার করে দিলো না কেন?

শিক্ষকের সম্মানটা আসলে এমনই। এটা সবার জানা উচিৎ, শেখা উচিৎ। একদম ছোটবেলা থেকে। এটা খুব জরুরী।

লেখক: শিক্ষার্থী, গ্রীন লাইফ মেডিকেল কলেজ

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬
তিন বেতন কমিশন পুনর্গঠন করল সরকার
  • ২২ এপ্রিল ২০২৬
দরজা খুলে দাদি দেখলেন, ফ্যানের সঙ্গে ঝুলছে নাতির লাশ
  • ২২ এপ্রিল ২০২৬
সরকারি ছুটি বাড়ল একদিন, পরিপত্র জারি
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
  • ২২ এপ্রিল ২০২৬