বিয়ের আগে পাবলিকের অনুমতি নেয়া উচিৎ ছিল সালমানের!

০৩ মে ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
সালমান ও দিশা

সালমান ও দিশা © সংগৃহীত

সালমান মুক্তাদির বিয়ে করেছেন একজন ডিভোর্সী নারীকে। এই নিয়ে কারো কারো রাতের ঘুম হারাম হয়ে গেছে। সালমানের উচিত ছিল বিয়ের আগে এসব পাবলিকের অনুমতি নিতে স্ট্যাটাস দিয়ে বলা, ‘ভাই আমি একজন ডিভোর্সী নারীকে বিয়ে করতে চাই, আপনারা অনুমতি দেবেন প্লিজ!’

ধর্মীয় ও সামাজিক রীতে কোনো বাঁধা নেই! কিন্তু বাঁধা কোথায়? সবচেয়ে নেকির কাজ করে চলেছেন কিছু মানুষ। তাহলো বউয়ের আগের জামাইয়ের সাথে কিছু একান্ত ছবি এবং আবার সালমানের এখনকার ছবি যুক্ত করে। নোংরা ট্রল করছে।

আমি ব্যক্তিগতভাবে সালমানকে পছন্দ করি না। তার কোনো নাটক বা কনটেন্ট পুরোপুরিভাবে দেখেছি বলে মনে হয় না। কিন্তু তিঁনি যে কাজটি করেছেন, অবশ্যই প্রশংসাযোগ্য। অনেকেই বলছে, ‘ভাই দেখেন কয় দিন টিকে থাকে।’

আরও পড়ুন: কাকে বিয়ে করলেন সালমান মুক্তাদির

অন্যের খারাপ মুহূর্তের জন্য আপনার অপেক্ষা কেনো! সে অনন্তকাল টিকুক সেটাও প্রত্যাশা করতে পারেন না।  সালমান বিয়ের ব্যাপারে স্টোরিতে দোয়া চেয়েছেন। সবশেষের বাক্যটি ছিল তার ‘আমি এখন ভালো স্বামী হবার চেষ্টা করবো।’ সালমান ভালো স্বামী হোক, সুখে সংসার করুক। শুভ কামনা। [ফেসবুক থেকে সংগৃহীত]

লেখক: কথাসাহিত্যিক

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence