যৌন হয়রানির অভিযোগে মমেক শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ PM
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ © সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ এনে অপবাদের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষকরা কোনো ক্লাসে যোগ দেননি। শিক্ষার্থীরাও ক্লাসে আসেননি। গোটা ক্যাম্পাস প্রায় ফাঁকা ছিল।

আরও পড়ুন: ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশি জাহাজ, অনিশ্চিত দেশে ফেরা

এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে শিক্ষকদের এক সভায় ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন শিক্ষকরা।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূইয়া বলেন, একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাকে যৌন হয়রানি করা হয়েছে সে সামনে এসে বলুক, দোষ থাকলে আমরা সব মাথা পেতে নেবো। তাই বিচার না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো। তবে আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে তা পুষিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা

এর আগে গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ তুলে সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণ দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

 

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close