বিএসএমএমইউতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি শেষ ২৮ ফেব্রুয়ারি

০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৪ AM
বিএসএমএমইউ

বিএসএমএমইউ © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি থেকে বিএসএমএমইউতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

যে বিষয়ে পিএইচডি করা যাবে:

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রার্থীরা মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স এন্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিষ্ট্রি, পেডিয়াট্রিক্স এবং প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন বিষয়ের যে কোন একটিতে পিএইচডি করতে পারবেন।

আবেদন যোগ্যতা:

* আবেদনকারীর অবশ্যই এমবিবিএস, বিডিএস অথবা বিএমডিসির সমমানের ডিগ্রি থাকতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই এমএস, এম.ফিল, এমডি, এফসিপিএস, এমপিএইচ অথবা বিএমডিসির অনুমোদিত যে কোন একটি ডিগ্রি থাকতে হবে।

* শিক্ষকতা পেশায় যুক্তরাও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন।

* যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তারাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি:

আবেদন ফি চার হাজার টাকা। পূবালী ব্যাংকের শাহবাগ শাখা অথবা পূবালী ব্যাংকের যেকোন অনলাইন শাখায় আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তি

 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬