কাল খুলছে মেডিকেলসহ সব চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান

১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ PM
মেডিকেল কলেজ

মেডিকেল কলেজ © প্রতীকী ছবি

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা দেশের সব ধরণের মেডিকেল ও ডেন্টাল কলেজসহ সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে খুলছে আগামীকাল সোমবার (১৩ সেপ্টেম্বর)। এসব প্রতিষ্ঠান খোলা নিয়ে গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। 

এদিকে, গত ৮ সেপ্টেম্বর চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালু নিয়ে একটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত ওই নির্দেশনা উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় আগামী ১৩ তারিখ থেকে সরকারি/বেসরকারি সকল চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ক্লাস সশরীরে শুরু করার সিদ্ধান্ত হয়। 

সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে যেসব নির্দেশনাসমূহ প্রতিপালন করতে হবে-

ক) স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী হোস্টেল (প্রযোজ্য ক্ষেত্রে) ক্লাস শুরুর ৩ দিন পূর্বে খুলে দিতে হবে;

খ) সশরীরে ক্লাস পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;

গ) শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যবিধির উপকরণসমূহ সহজলভ্যের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে;

ঘ) ক্লাস শুরু করার ক্ষেত্রে শুরুতে ক্লাসের সংখ্যা ও সময় কম রাখা যেতে পারে;

ঙ) সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনে ক্লাস চলমান থাকবে;

চ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মেডিকেল কলেজ ও অন্যান্য চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বে একটি গাইডলাইন পুস্তিকা আকারে প্রস্তুত করে সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ করবেন; 

ছ) অধ্যক্ষগণ সশরীরে ক্লাস পরিচালনা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন প্রেরণ করবেন। এক মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে অন্যান্য সেশনের ক্লাস শুরুর বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
×