এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

১৭ এপ্রিল ২০২১, ১১:৪৫ PM

© প্রতীকী ছবি

জুলাই-২০২১ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিড টার্ম, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৬ মে পর্যন্ত। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই ২০২১ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়মানুযায়ী ১৫ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত চলবে।

প্রার্থীকে অবশ্যই বিসিপিএসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে এবং এর আগে বিসিপিএসের ব্যাংকে ফি জমা দিতে হবে।

সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬