ফরিদপুর মেডিকেলের নাম এখন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল’— প্রজ্ঞাপন জারি

০৭ এপ্রিল ২০২১, ১০:৫৭ AM

© ফাইল ফটো

ফরিদপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর ’ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর’ নামকরণ করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রলালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৭ মার্চ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এমপি আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে ফলক উন্মোচন করেন।

এসময় কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যাম শামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৮ ফেব্রুযারি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ কলেজ ও হাসপাতালের এ নতুন নামকরণের অনুমোদন চেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর কাছে আবেদন করেন। পরে ১২ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এ প্রস্তাবের অনুমোদন দেয়।

দেশে দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬