এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা, ১১০০ আসন বাড়ছে

১৮ জানুয়ারি ২০২১, ০৪:৩৯ PM

© ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ পরীক্ষা আগামী এপ্রিলে হতে পারে। সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ১১০০-এর মতো আসন বাড়ানো হবে। এর ফলে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে।

জানা যায়, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শেষ মিনিটের রোমাঞ্চে পদকের স্বপ্নে বাংলাদেশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের ঐতিহাসিক চুক্তি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ সংকট: তীব্র জনভোগান্তি, বড় চ্যালেঞ্জে সর…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬