সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে বাবা

২৩ জানুয়ারি ২০২৬, ০৮:১০ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ PM
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে বাবা

সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে বাবা © সংগৃহীহ ও টিডিসি সম্পাদিত

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রার্থী মাহাবুব আলম। নির্বাচনী প্রচারণা দ্বিতীয় দিনে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) শাপলা কলি প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বিপরীতে তারা বাবা আজিজুর রহমান গণসংযোগ করছেন একই আসনে বিএনপি প্রার্থীর পক্ষে। বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে নির্বাচনী আসনটিতে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড়ভাই মাহাবুব আলম এনসিপি নেতা। আর তাদের বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।  

জানা গেছে, এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে কমপক্ষে ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনও সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’

এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। এ নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950