প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে শিক্ষানবিস আইনজীবীরা

১৩ অক্টোবর ২০২০, ১২:৪০ AM
প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে শিক্ষানবিস আইনজীবীরা

প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে শিক্ষানবিস আইনজীবীরা © সংগৃহীত

প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষানবিস আইনজীবীদের লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদ।

২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষানবিস আইনজীবীরা ৯ জুন থেকে তালিকাভুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

শিক্ষানবিস আইনজীবীদের আন্দোলনের ১০০তম দিনে ১২ অক্টোবর সোমবার থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে আমরণ আন্দোলনে বসেছেন তারা। বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে প্রেসক্লাবের সামনে তারা ৩ দিনের আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষানবিস আইনজীবীদের প্রধান সমন্বয়ক একে মাহমুদ বলেন, বিগত চার বছর ধরে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা না হওয়ায় আমরা চরম হতাশাগ্রস্ত এবং মানবেতর জীবন-যাপন করছি। প্রিলিমিনারি উত্তীর্ণদের মধ্যে ইতোমধ্যে ৩০/৩৫ জন নানা কারণে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও বর্তমানে প্রায় ৫ শতাধিক শিক্ষানবিস আইনজীবী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, করোনা মহামারীর এই সংকটে মানবিক দৃষ্টিকোন থেকে আমরা যারা ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদেরকে পরিস্থিতি বিবেচনা করে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সবিনয় আবেদন করছি।

বাংলাদেশ সম্মিলিত আইনজীবী পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বি স্বরণ বলেন, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের বিভিন্ন স্কুল/কলেজের পরীক্ষার ক্ষেত্রে অটোপ্রমোশনের ব্যবস্থা করা হয়েছে। ফলে আমাদের দাবিটি যে যৌক্তিক সেটি প্রমাণিত হয়েছে। আমাদের যৌক্তিক দাবির পক্ষে ইতোমধ্যে জাতীয় সংসদে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা আইনমন্ত্রীকেও বিষয়টি অবহিত করেছি। তিনি আশ্বাসও দিয়েছেন।

প্রসঙ্গত, শিক্ষানবিস আইনজীবীরা এর আগে ৯ জুন দেশের প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। ৩০ জুন দেশের সব প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এরপর সুপ্রীম কোর্টের সামনে, বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনেও অনশন করেন।

‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬