মেডিকেল ভর্তিতে দ্বিতীয় তৌওফিকা রহমান

১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৮ PM
মা-বাবার সঙ্গে নেহা

মা-বাবার সঙ্গে নেহা © টিডিসি ফটো

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার জাতীয় পর্যায়ের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তৌওফিকা রহমান। তিনি সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৮৯। গত বছর এই পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে উম্মে শেফা আইরিন।

000111 (1)
রেজাল্ট শীট

এ বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রাগীব নুর। রংপুর ক্যাডেট কলেজের ছাত্র রাগীব। তার নাম্বার ৯০ দশমিক ৫০। সারাদেশে প্রথম স্থান অধিকার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাগীব নুর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা; তার ইচ্ছা এবং ভাগ্যে লেখা ছাড়া আমার এই অবস্থান সম্ভব হত না। সেই সঙ্গে মা-বাবার প্রতিও আমার কৃতজ্ঞতা।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ৪১৩ জন পাস করে। পাসকৃতদের হার অনুযায়ী ছাত্র ৪৬ দশমিক ৩১ শতাংশ ও ছাত্রী ৫৩ দশমিক ৬৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে সরকারিতে নেয়া হবে ৪ হাজার ৬৮ জন আর বেসরকারিতে নেয়া হবে ৬ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের দ্বিতীয় তলায় ফল প্রকাশ করা হয়। তবে রাত ৮টার পর অনলাইনে প্রকাশিত হয় ফলাফল।

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬