রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ PM
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি © টিডিসি

প্রায় তিন মাস ধরে ‘অভিভাবক শূন্য’ অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবিতে কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়, শেষ হয় দুপুর ১২টায়।

এ সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম জানান, ‘প্রিন্সি পাল না থাকায় নানা অসুবিধা হচ্ছে। স্টাফরা বেতন পাচ্ছেন না। শিক্ষার্থীরা স্টাইপেন্ড পাচ্ছেন না। আরও অনেক সমস্যা। সে জন্য ৭২ ঘণ্টার ভেতর প্রিন্সিপাল নিয়োগ দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।’

এ সময় তারা দাবির পক্ষে নানা স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবিটি খুবই যৌক্তিক। অবিলম্বে আরএনসিতে অধ্যক্ষ নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের শিশুসহ ৫ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
গাজীপুরের পূবাইলে বিল থেকে স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ উদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে যশোরে লিফলেট বি…
  • ১৭ অক্টোবর ২০২৬
বৃত্তি পাচ্ছেন ৭০ লাখ ছাত্রী, বরাদ্দ ৪ হাজার কোটি টাকা
  • ১৭ অক্টোবর ২০২৬
জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউ…
  • ১৭ অক্টোবর ২০২৬