বিইউএইচএস’র উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. জেএমএ হান্নান

০২ জুন ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৬:২৭ PM
অধ্যাপক ড. জেএমএ হান্নান ও বিইউএইচএসের লোগো

অধ্যাপক ড. জেএমএ হান্নান ও বিইউএইচএসের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. জেএমএ হান্নান। রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেন। 

এর আগে,  তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর স্কুল অব ফার্মেসি এন্ড পাবলিক হেলথের ডিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। 

অধ্যাপক হান্নান বারডেমের বায়োমেডিকেল রিসার্চ গ্রুপে গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সুইডেনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন দ্যা কেমিক্যাল সায়েন্সেস-এর রিসার্চ ফেলো ও ইউনিভার্সিটি অব প্যারিসের ল্যাবরেটরি দ্যা ফিজিওপ্যাথোলজি ডি লা নিউট্রিশনের ভিজিটিং সায়েন্টেস্ট এবং মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন।

তিনি যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি হতে ফার্মাকোলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ও আন্তর্জাতিক পিআর রিভিউ জার্নালে তার শতাধিক অভিসন্দর্ভ প্রকাশিত হয়েছে। তিনি দেশে বিদেশে অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। তিনি ‘মেডিকেল ফার্মাসিউটিক্যাল স্ট্যাটিসটিকস’ নামে একটি বই লিখেন। দেশ ও বিদেশ হতে তিনি অনেক রিসার্চ গ্র্যান্ট লাভ করেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠায় অবদান রাখেন। 

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9