মেয়াদ বাড়ল ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষের

২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:১৫ PM
অধ্যাপক খান আবুল কালাম আযাদ

অধ্যাপক খান আবুল কালাম আযাদ

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় চুক্তিতে মেয়াদ বাড়িয়ে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মেডিসিন বিভাগের অধ্যাপক আবুল কালামকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পর অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় এই আদেশে।

অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ এবং অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। অপর আদেশে অধ্যাপক কাজী দীন মোহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে পদায়ন করেছে সরকার।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬