মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা

মহাখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নার্সিং শিক্ষার্থীরা © টিডিসি ফটো

এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন নার্সিং এর শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে তারা অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায় তাদের এক দফা দাবি হলো নার্সিং অধিদপ্তরের মহাপরিচারকের পদত্যাগ। এছাড়াও সকল আমলাতান্ত্রিক জটিলতা এবং দূর্নীতিমুক্তভাবে নার্সিং সেক্টর পরিচালনা করারও দাবি জানান তারা।

এসময় নার্সিং এর এক শিক্ষার্থী বলেন, নার্সিং এর ডিরেক্টর জেনারেল আমাদের নার্সদের সাথে অনেক বাজে ব্যবহার করেছেন তাই তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠেই থাকবো। 

আরেকজন শিক্ষার্থী জানান, বদলি সংক্রান্ত বিষয়ে আমাদের কয়েকজন প্রতিনিধি তার সাথে কথা বলতে গেলে অনেক বাজে আচরণ করেন এবং কটুক্তি করেন। এছাড়াও আমরা চাই নার্সিং সেক্টরের বড় বড় পদ গুলোতে আমাদের নার্সিং থেকেই নিয়োগ দেওয়া হোক। বাইরের কারও পরিচালনায় পরিচালিত হতে চাচ্ছি না। 

সংবিধান সংশোধন কমিটির নামের প্রহসন মানি না: ছাত্রশক্তি
  • ০৩ নভেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ঢাবিতে আবেদ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী না থাকা আরপিওর লঙ্ঘন: টিআই…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক এ বি এম শাহাদাতের সঙ্গে আমার কোনো ‘বৈবাহিক সম্…
  • ০৩ নভেম্বর ২০২৬
ইসরায়েলকে দেওয়া ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা…
  • ০৩ নভেম্বর ২০২৬
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950