ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৮ PM

ঢাকা ডেন্টাল কলেজের (ডিডিসি) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। তিনি অধ্যাপক ডা. আবুল কালাম বেপারি'র স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি হয়। এতে বুধবার থেকে তাকে এই দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল এতদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে ১৯৯১ সালে বিডিএস সম্পন্ন করেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) মহাসচিব ও প্রতিষ্ঠাকাল থেকেই স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কার্যকরী নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল। তার চেষ্টাতেই বিডিএস কোর্স চার বছরের স্থলে পাঁচ বছরে উন্নীত হয়। তিনি ছয়টি মেডিক্যাল কলেজে ডেন্টাল ইউনিট চালু করার উদ্যোগ গ্রহণ করেন। 

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬