দুই পিস্তল, ১২ চাকু নিয়েই ক্যাম্পাসে এসেছিলেন মেডিকেল শিক্ষক রায়হান

০৫ মার্চ ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
গ্রেফতার মেডিকেল শিক্ষক রায়হান

গ্রেফতার মেডিকেল শিক্ষক রায়হান © সংগৃহীত

সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় গ্রেফতার শিক্ষক রায়হান শরীফের কাছে পিস্তল, গুলিসহ আরও অস্ত্র পাওয়া গেছে। তার কাছ থেকে ৭.৫৬ বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে।

এসব অস্ত্র তার কাছে থাকা ব্যাগেই পাওয়া গেছে। তিনি ব্যাগে করে এসব অস্ত্র নিয়েই মেডিকেল কলেজে এসেছিলেন। তবে তার বাসায় কিছু পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা ডিবির ওসি জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় গতকালই রায়হান শরীফকে আটক করা হয়। পরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তমালের বাবা আবদুল্লাহ আল আমিনের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তার মোবাইল ফোন ঘেঁটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের অনেক ছবি পাওয়া গেছে। তার কাছে আরও অস্ত্র আছে কি না খোঁজ নিতে সোমবার (৪ মার্চ) রাতেই তাকে নিয়ে তার বিএ কলেজ রোডের প্রফেসর গার্ডেন নামের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসায় নতুন কোনও অস্ত্র পাওয়া যায়নি।

ডিবির ওসি আরও বলেন, শিক্ষক রায়হান শরীফ ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখলেই ডাউনলোড করে রাখতেন এবং বিদেশি অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়েছিলেন। অস্ত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ থেকেই এই অস্ত্রগুলো কিনেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ থেকে উদ্ধার করা অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তলই অবৈধ ছিল। অবৈধ অস্ত্র রাখায় ডিবির এসআই আবদুল ওয়াদুদ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলো তার ব্যাগে ছিল। শিক্ষক রায়হান শরীফ তার ব্যাগে করে অস্ত্রগুলো নিয়ে নিয়মিত মেডিকেলে কলেজে যাতায়াত করতেন।

সোমবার (৪ মার্চ) বিকেলে কলেজের মেডিসিন বিভাগের শিক্ষক তৃতীয় বর্ষের ক্লাস নেওয়ার সময় শ্রেণিকক্ষেই শিক্ষার্থী আরাফাত আমিনের পায়ে গুলি করেন। ঘটনার পর শিক্ষার্থীরা ওই শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9