সরকারি চার মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬ AM

নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সরকারি চার মেডিকেল কলেজে। কলেজগুলো হলো- নেত্রকোনা মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ এবং মাগুরা মেডিকেল কলেজ। রোববার  স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারিকৃত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সহযোগী অধ্যাপক ডা. এ কে এম সাদিকুল আজমকে নেত্রকোনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি অধ্যাপক (শিশু সার্জারি) ডা. জামাল সালেহ উদ্দীনকে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদফতরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল বারীকে নওগাঁ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ফরিদপুর মেডিকেল কলেজে অধ্যাপক ডা. অলোক কুমার সাহাকে মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কলেজে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষদের শিঘ্রই নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬