শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ম প্রফের রুটিন প্রকাশ

০৫ অক্টোবর ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএইচএমইউ) অধিভুক্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের প্রথম প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা এর অধিভুক্ত সকল সরকারি ও বেসরকারি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম পেশাগত এমবিবিএস পরীক্ষা, মে-২০২৩ আগামী ১ নভেম্বর তারিখ হতে শুরু হবে। উক্ত পরীক্ষা অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি সকলের অবগতির জন্য পেশ করা হল।’

খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএইচএমইউ) অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের প্রথম প্রফেশনাল পরীক্ষা শেষ হবে ১৬ নভেম্বর।

তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬
ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬