বিএসএমএমইউতে ভর্তির সুযোগ পাচ্ছেন ১৭৪ বিদেশি শিক্ষার্থী

২৬ জুন ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২৪ সালের মার্চে রেসিডেন্সি ফেইজ কোর্সে মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির সুযোগ পাবেন।

সোমবার (২৬ জুন) বিএসএমএমইউর বিদেশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ভর্তি সংক্রান্ত হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের সাক্ষর রয়েছে।

হালনাগাদ করা ওই তালিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে ৫৪ জন, পেডিয়াট্রিকস অনুষদে ২১ জন, সার্জারিতে ৫৭ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিকেলে ২৭ জন ও দন্তচিকিৎসা অনুষদে ১৫ জনসহ মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ব্যাপক হারে বিদেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশ আসছেন ভারত, নেপাল ও কাশ্মীর থেকে। এছাড়া, সার্কভুক্ত দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন শিক্ষার্থীরা।

তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে চালু হলো স্মার্ট আইডি কার্ড, শিক্ষার্থীরা পাব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমটিসি ২০২৬-এ গ্র্যান্ড চ্যাম্পিয়ন বগুড়া জিলা স্কুলের টিম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মরদেহ উদ্ধার, তিন কারণে তুহিনকে আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের মৃত্যু, মানতে পারছেন না কেউ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬