মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে কারাদণ্ড

২৪ মার্চ ২০২২, ০৯:৪৭ AM
স্কুলছাত্র আনিছুর

স্কুলছাত্র আনিছুর © টিডিসি ফটো

সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনিছুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার সন্ধ্যায় তাকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও চয়ড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের নামে যাত্রা ও অশ্লীল নাচ

মাদ্রাসাটির সুপার মো. ছোরমান আলী জানান, কয়েকদিন যাবত আনিছুর রাস্তায় এবং মাদ্রাসার আশপাশে ওই মাদ্রাসা ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এ ঘটনায় বুধবার বিকালে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে স্থানীয় উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে এ দণ্ডাদেশ প্রদান করেছেন।

ইউএনও মো. উজ্জল হোসেন জানান, স্থানীয় লোকজন তাকে আটক করে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950