ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধন জরুরি: শিক্ষামন্ত্রী

২৩ জানুয়ারি ২০২২, ০৭:৫০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

দেশের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২৩ জানুয়ারি) সংসদ অধিবেশনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি। কওমি মাদ্রাসাকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা নিয়ে মেসবাহ কামালের বক্তব্যটি ২০১৮ সালের

বর্তমানে দেশে ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে জানিয়ে তিনি বলেন, নীতিমালা প্রণোয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমি শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করার পর হাইআতুল উলয়ার অধীনে ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদিসের পরীক্ষার সিদ্ধান্ত হয়।

২০১৮ সালে জাতীয় সংসদের ২২ তম অধিবেশনে ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ পাস হয়।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের জয়জয়কার

এর আগে, গেল বছর কওমিসহ দেশের ধর্মীয় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে খসড়া নীতিমালা তৈরি করতে একটি কমিটিও গঠন করে সরকার। গত ২১ জুন ১৫ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।  সম্প্রতি আমরা একটি কমিটি গঠন করেছি।  বিষয়গুলো পর্যালোচনা হচ্ছে। কওমি মাদ্রাসার যে নেতারা আছেন তাদের সঙ্গে আন-অফিসিয়ালি কথা হচ্ছে। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের তো শিক্ষার মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।

নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬