দিনভর আন্দোলনের পর পরীক্ষার্থীদের হলে থাকার অনুমতি

০৬ জানুয়ারি ২০২২, ১২:২৪ AM
ঢাকা আলিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা আলিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জমিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ করার উদ্যোগের প্রেক্ষিতে দিনভর আন্দোলন করেছে শিক্ষার্থীরা। পরে তাদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণার পর রাতে পরীক্ষার্থীদের হলে থাকার অনুমতি দিয়ে সংশোধিত নোটিশ দিয়েছে প্রশাসন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর রহমান ও আল্লামা কাশগরী (রহ) হল ও ইব্রাহীম হলের সুপার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সই করা সংশোধিত নোটিশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আল্লামা কাশগরী (রহ) হল ও ইব্রাহীম হলে ফাযিল স্নাতক (পাস) পরীক্ষা-২০২০ এর পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো শিক্ষার্থী অবস্থান করতে পারবে না।

এছাড়াও হলের বৈধ শিক্ষার্থী প্রমাণের জন্য পরীক্ষার্থীদের ফরম পূরণের রশিদ এর ফটোকপিসহ অধ্যক্ষের কাছে আবেদন জমা দিতে হবে এবং সরকারি কাজে কোন প্রকার বাধা না দেওয়ার অঙ্গীকারনামা দিতে হবে বলেও এতে জানানো হয়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন শিক্ষার্থীই হল ছেড়ে যাননি। এ বিষয়ে জানতে হল সুপার মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা আলিয়া, শিক্ষার্থীদের বিক্ষোভ

জানতে চাইলে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান বলেন, আমাদের বক্তব্য আমরা নোটিশে জানিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের কোন বক্তব্য নেই।

গোপালগঞ্জে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও ক্যামেরায় নজর…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
  • ১৯ নভেম্বর ২০২৬
সবাই মেধাবী, চান্স পায় আত্মবিশ্বাসীরাই— ঢাবি ও রাবিসহ ৪ বিশ…
  • ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে সরকা…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage