পানিতে ভেসে উঠল মাদ্রাসাছাত্র রাফির লাশ

১১ এপ্রিল ২০২০, ০৫:২৭ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আল ওয়াজেদ রাফি নামে দশ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। পরে অনেক খোঁজাখুজির পরে পুকুরের পানিতে তার ভেসে উঠা লাশ পায় তার পরিবার।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার জিয়াউল হকের পুত্র এবং স্থানীয় হামেদিয়া এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র।

নিহতের প্রতিবেশী সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী জানান, ঘটনার দিন বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল রাফির দাদা ও বাবা। মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন তারা। এসময় তাদের অগোচরে খেলতে খেলতে শিশুটি পানিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে শুরু করে।

একপর্যায়ে পুকুরে শিশু রাফি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬