মাছের খামারে মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ

২৪ ডিসেম্বর ২০১৯, ১১:০২ AM

© সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়ার সাত দিন পর আরমান হোসেন (১১) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মান্নাননগর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নোয়াখালী ইউনিয়নের ৯২ শল্লা এলাকার একটি মাছের খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর বিকেলে এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বাড়ি থেকে মান্নাননগর বাজারে আসে আরমান। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। ছেলের খোঁজ না পেয়ে আরমানের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে নিহত আরমানের বাবা রফিকুল ইসলাম বলেন, আরমান একাই সব সময় মান্নাননগর বাজারে যেত। বাড়িও ফিরত একাই। কারা কী কারণে তাঁর ছেলেকে হত্যা করেছে তা তিনি বুঝতে পারছেন না।

গত সোমবার বিকেলে নোয়াখালী ইউনিয়নের ৯২ শল্লা এলাকার একটি মাছের খামারের পানিতে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরে বিষয়টি জানাজানি হলে আরমানের বাবা রফিকুল সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ চৌধুরী জানান, লাশটি কয়েকদিন আগের। পানিতে থাকায় লাশ অনেকটাই পঁচে গেছে। লাশ দেখে বোঝা যাচ্ছে না শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত বলা যাবে। মঙ্গলবার লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধী যেই হোক তাঁকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950