মাদরাসার এমপিও অনুমোদন কমিটির প্রথম সভা ২৫ নভেম্বর

২১ নভেম্বর ২০১৯, ০৮:৪৮ AM

© ফাইল ফটো

মাদরাসার শিক্ষক-কর্মচারিদের চলতি নভেম্বর মাসে এমপিও প্রদানে অনুমোদন কমিটির সভা আগামী সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভা কক্ষে ওই দিন বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ। 

সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), টাইম স্কেল বা সিলেকশন গ্রেড, বিএড স্কেল, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল বিষয়ে আলোচনা হবে।

এছাড়া ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, এমপিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং তৃতীয় ও চর্তুথ শ্রেণির কর্মচারিদের এমপিওর মতো বিষয়গেুলোও আলোচনায় আসবে।

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন অনুমোদনে গত ২২ অক্টোবর নতুন এমপিও কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয় মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে।

বেতন-ভাতা প্রাপ্তির আবেদনগুলো পর্যালোচনার মাধ্যমে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নতুন মেমিস সফটওয়ারে এমপিওভুক্ত করতে কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সে লক্ষ্যে প্রতিমাসে অন্তত: একটি সভা করতে বলা হয়েছে। ফলে এখন থেকে প্রতিমাসে এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষক-কর্মচারীরা।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, ২৭ সদস্য বিশিষ্ট মাদরাসা শিক্ষকদের এমপিও কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি গত ২২ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

পদাধিকার বলে কমিটির সভাপতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।  মাদরাসার এমপিও কমিটিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা বোর্ড, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যানবেইসের প্রতিনিধিসহ আঞ্চলিক উপপরিচালকরা রয়েছেন।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬