মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

২৪ জুলাই ২০১৯, ০৯:৫৩ AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি ইটভাটা থেকে মাদ্রাসাছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে বুধবার সকালে ওই ছাত্রের মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন এলাকাবাসী। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মাদ্রাসাছাত্রের নাম আবীর হুসাইন (১০)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আলী হোসেনের ছেলে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণিতে পড়ত আবীর। মাস ছয়েক আগে আবির মাদ্রাসায় ভর্তি হয়ে এতিমখানায় থাকত।

মাদ্রাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর মাদ্রাসার কক্ষে ফেরেনি।রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে একটি ইটভাটায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবীরের লাশ উদ্ধার করে।

ওসি মুন্সি আসাদুজ্জামানসহ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাইলাল সরকার ও মোহাম্মদ কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬