আলিম ১ম বর্ষে ভর্তির নীতিমালা প্রকাশ মাদ্রাসা বোর্ডের

২৭ জুলাই ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৫:০৯ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির ১ম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত একটি নোটিশ প্রকাশ করা হয়। 

প্রকাশিত নোটিশে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির ১ম বর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আলিম শ্রেণিতে ৩০ জুলাই অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ কার্যক্রম চলবে ১১ আগস্ট পর্যন্ত। এ ছাড়াও মূল ভর্তি কার্যক্রম হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

ভর্তির নীতিমালা দেখুন এখানে

আরও বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘আলিম ১ম বর্ষে ভর্তির নীতিমালা-২০২৫; অনুসরণ করতে হবে মর্মে বাংলাদেশ আন্তঃ শিক্ষা
বোর্ড সমন্বয় কমিটি সূত্র (২)-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage