ইসলামিক ফাউন্ডেশনের ১০১০ ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি শুরু

২১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭ PM
দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা © ফাইল ফটো

ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় পরিচালিত ১০১০ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। প্রতিটি মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয়ের আওতাধীন সকল উপজেলায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালিত হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে উপজেলা মডেল রিসোর্স সেন্টারের ফিল্ড সুপার ভাইজার এবং দারুল আরকাম মাদ্রাসার সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষকের নিকট থেকে।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ২০১৮ শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু হয়।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬