পদত্যাগে বাধ্য করা মাদ্রাসা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। © সংগৃহীত

পদত্যাগে বাধ্য করা চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার এলাকার জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরীকে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা ফিরিয়ে এনেছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উক্ত মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকেরা ওই অধ্যক্ষকে সসম্মানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। 

দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মাদ্রাসায় প্রবেশ করলে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীরা অধ্যক্ষকের পা ধরে ক্ষমা চায়। এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অধ্যক্ষ ও শিক্ষার্থীরা।

এর আগে, গত ২১ আগস্ট মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তাদের ভুল বুঝিয়ে মাদ্রাসার অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নেয়ার চেষ্টা করেছিল একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।

এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। দুঃখ প্রকাশ করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ।

ভবন নির্মাণের সময় ৮ তলা থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুন ২০২৬
অফসাইডে বাতিল পর্তুগালের গোল
  • ১৮ জুন ২০২৬
কঙ্গোর দুর্ভাগ্য, পোস্টে লেগে ফিরল বাকাম্বুর জোরালো শট
  • ১৮ জুন ২০২৬
শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো, পর্তুগালের বিপক্ষে সমতা
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬