মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড় নিয়ে যা জানা গেল

০৬ আগস্ট ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় হলেও মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড় হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দেড় লাখের বেশি শিক্ষক-কর্মচারী।

জানা গেছে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক অনুমোদনের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। আহ রোববার চেক অনুমোদন হলে আগামীকালের সোমবার তা ব্যাংকে পাঠাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার জানান, শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি আগামীকাল সোমবার চেক ব্যাংকে পাঠাতে পারব।

তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতনের সাথে প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্রণোদনা এবং ইনক্রিমেন্ট এর অর্থ পাবেন।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬